
আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।
এর আগে দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, দন্ডপ্রাপ্তরা সকলেই তাদের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, ভ্রাম্যমান আদালত আইনে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।