The voice of Brahmanbaria || Local news means the world is

ভোটকেন্দ্রে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিলেন মেয়র প্রার্থী আল মামুন সরকার!

mamun
ভোটকেন্দ্রে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল-মামুন সরকার। এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বাংলানিউজ। সেখানে “ব্রাহ্মণবাড়িয়ায় অা.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন”” শিরোনামের সংবাদে ইন্ট্রু করা হয়েছে এমন তথ্যে। তবে ওই সংবাদটিতে আল মামুন সরকারকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে , “সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যেও কেউ যেন দলবদ্ধভাবে কেন্দ্রে-কেন্দ্রে না যায় সেজন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

ভোটে প্রতিপক্ষ হওয়ার কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রার্থী এ পর্যন্ত কোনো সভা-সমাবেশ করতে পারেনি। তাদের পর্যাপ্ত সমর্থক-ভোটার থাকলেও কেন তারা সমর্থকদের ম্যানেজ করতে পারেন না সেটা তাদের ব্যর্থতা।

এ সময় তিনি নির্বাচনে সাংবাদিকদের খোলা মনে সহযোগিতা করার অাহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সদস্য অাল-অামীন শাহীন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক নুরুল হোসেন প্রমুখ।

Exit mobile version