The voice of Brahmanbaria || Local news means the world is

ভাদুঘর মাদ্রাসার বার্ষিক সভার আখেরী মোনাজাত বুধবার

আল্লামা সিরাজুল ইসলাম (রহ.) বড় হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া এর ৩১তম বার্ষিক সভার আজ আখেরী মোনাজাত মাদ্রাসা সংলগ্ন ময়দানে বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করিবেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার মহাপচিালক আল্লামা মুনিরুজ্জামান সিরাজী।

প্রধান অতিথি থাকবেন উম্মুল কুররা বিশ্ববিদ্যালয় মক্কা শরীফের অধ্যাপক শায়খ ডক্টর ফুয়াদ ফাজেল মুহাম্মদ আল হাওশবী মাক্কী,

বয়ান করবেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুফ্তী মিজানুর রহমান সাঈদ, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ শায়খ হাফেজ মাওলানা মিজানুর রহমান হানাফী, আলহাজ্ব মাওঃ আবুল ফাতাহ্ ভূইয়া, আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী, আলহাজ্ব মাওলানা জুনায়েদ আল হাবিব, হাফেজ মাওঃ আবুল হাসানাত আমিনী, আল্লামা কেফায়েতুল্লাহ আল-আয্হারীসহ দেশ বরেণ্য উলামা মাশায়েখগণ তাশরিফ পেশ করবে।

উক্ত বার্ষিক সভায় দলে দলে যোগদান করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহবান জানিয়েছেন।

খবর বিজ্ঞপ্তির

Exit mobile version