The voice of Brahmanbaria || Local news means the world is

ভাতিজিকে ধর্ষনের অভিযোগে চাচা গ্রেফতার

dhorson
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাতিজিকে ধর্ষনের অভিযোগে চাচা আব্দুল আলিমকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার চর বাকুয়াগ্রামের ইমান আলীর ছেলে। পুলিশ শুক্রবার রাতে ধর্ষক আলিমকে গ্রেফতার করে শনিবার (৩ আগষ্ট) বেলা ১২টায় সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে।

উল্লাপাড়া থানা পুলিশ জানায় গত ৩০ সেপ্টেম্বর সকালে চরবাকুয়া গ্রামের আব্দুল আলীম তার সৎ ভাইয়ের ৯ বছরের কন্যাকে ফুসলিয়ে পাশ্ববর্তী পুকুরপাড়ে নিয়ে ধর্ষন করে। পরে ধর্ষিত ঐ শিশু বিষয়টি তার পরিবারকে অবগত করে। এঘটনায় শিশুর পিতা দুলাল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে আব্দুল আলিমকে আসামী করে উল্লাপাড়া থানায় ধর্ষন মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ ধর্ষক আব্দুল আলিমকে গ্রেফতার করে। পুলিশ শনিবার (৩ আগষ্ট) সকালে ধর্ষিত শিশুকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

উল্লাপাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর রাতেই ধর্ষক আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। শিশু কন্যাকে উদ্ধার করেশারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version