
শনিবার বিকেলে আশুগঞ্জ গোলচত্বর থেকে দেড়শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে গন সংযোগ করেছেন। গনসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইদুর রহমান মনি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন বকশি, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু মোছা, আশুগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব আশুগঞ্জের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনুল হক মামুনসহ উপজেলা শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান সরকার।
সমাবেশে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মুজিবুর রহমানকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান বক্তরা। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইদ্রিস আলম, আমিনুল হক, এনামুল হক কাজল, আবুল খায়েরসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।