
অধ্যাপক নুরুন্নাহার বেগম জানান, মানুষের সেবা করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি। নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করব। জনগনের ভালবাসায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে উপহার দেবো। মনোনয়ন না পেলে তিনি যাকে নৌকা প্রতিক দিবেন তার পক্ষে কাজ করবেন। এছাড়া এলাকার স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা, সেতুসহ অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে সাধারন মানুষের সেবা করতে চাই।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.বি.এ(সন্মান) ও এম.বি.এ ডিগ্রী লাভ করেন। দেশের উন্নতম বিদ্যপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বঙ্গবন্ধুর আদশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পারিবারিক ভাবেও তিনি আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মৃত হাজী মন্নর আলী নবীনগর উপজেলা ইউপি আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও চাচা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাবেক মাননীয় সংসদ সদস্য মরহুম এভোকেট আব্দুল লতিফ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীয়া প্রতিযোগীতায় অংশগ্রহন করে অনেক পুরুস্কার অর্জন করেন। তিনি বর্তমানে নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য।এছাড়াও তিনি এলাকার বিভিন্ন গ্রামে নারীদের নিয়ে প্রতিনিয়ত উঠান বৈঠক করে আওয়ামীলীগের দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ধরণের সমাজসেবা মূলক সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার সাধারন মানুষের মতো তিনি স্বপ্ন দেখেন আধুনিক নবীনগরের।