
২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. শামছুজ্জামান ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন ভোটার।