
গত রবিবার থেকে দুর্গাপুর, কামাউড়া, বাহাদুরপুর শাহাজাদাপুর, মলাইশ, নিয়ামতপুর, গ্রামসহ বিভিন্ন এলাকায় কলার ছড়ি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ছাত্রলীগ, যুব মহিলা লীগের বহু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের ধারে ধারে গিয়ে তিনি কলার ছড়ি মার্কায় ভোট চাইছেন। বিশেষ করে নারী ভোটারদের সমর্থন আদায়ে তাঁর দৌড়ঝাঁপ আলোচিত হচ্ছে। এ সময় তিনি লিফলেট, স্টীকার বিতারণ করেন।
তাকে কাছে পেয়ে সাধারণ ভোটারাও খুবই আনন্দিত। ভোটের মাঠে তরুণ ভোটাদের তিনি দারুনভাবে উজ্জীবিত করেছেন। প্রবীণরাও তাদের পুত্র বধূকে কাছে টেনে নিচ্ছেন। তিনি বলেন ভোটারদের কাছে থেকে আমি অভাবনীয় সাড়া পাচ্ছি। আমার স্বামী সব সময় এলাকার উন্নয়ন, সুখ, সমৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এজন্যই দীর্ঘদিনের অবহেলিত এ জনপদ সরাইল আশুগঞ্জ এর মানুষের সুখ-দুঃখের সারথী গণ-মানুষের নেতা মো. মঈনউদ্দিন মঈনের কলার ছড়ির পক্ষে গণজোয়ার উঠেছে। আগামী ৩০শে ডিসেম্বর নির্বাচনে জনগণের স্বতঃস্ফূত ভোট প্রদানের মাধ্যেমে তাঁর স্বামীর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।