The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোয়েব আহমেদের পিতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোয়েব আহমেদের পিতা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির।বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ বি এম মোমিনুল হক, মোঃ আজিম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, মনির হোসেন, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, রাশেদ কবির আকন্দ, সৈয়দ তৈমুর, শেখ মোঃ হাফিজুল্লাহ্ প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version