The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রলার থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় ট্রলারটি জব্দ করা হয়।সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার তিতাস নদীর গোকর্ণঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন-বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মনিপু্র গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আনিছ মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, সকালে সহকারী উপ পরিদর্শক (এএসআই) ছায়েম সরকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে জড়িত দুইজনকে আটক করা হয়

Exit mobile version