
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/শামীম সরকার সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১৫.০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। রশিদা বেগম প্রঃ রশিদন (৪৫) স্বামী-মোঃ শিশু মিয়া সাং-নন্দনপুর পূর্বপাড়া এ/পি সুহিলপুর পারুলিয়াপাড়া, ২। আনোয়ার হোসেন (২২) পিতা-মোঃ শিশু মিয়া সাং-নন্দনপুর পূর্বপাড়া উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ ইয়াবাসহ অত্র থানাধীন সুহিলপুর পারুলিয়াপাড়া জনৈক ইলিয়াস মিয়ার বাড়ি পূর্ব পাশের্^ কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশের্^ কাঁচা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন।
উক্ত মাদক উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।