
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যের দিকে নরসিংসার গ্রামে বাড়ির উঠানে ফুটবল খেলছিলো আল আমীন ও তার সমবয়েসী অন্য শিশু রস। সন্ধ্যে অনুমান সাড়ে ছ’টার দিকে শিশু আল আমিনকে অপর এক শিশু ছুরির মতো একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় শিশু আল আমীন। তৎক্ষণাতই পরিবারের লোকজন তাকে নিয়ে যায় জেলা সদর হাসপাতালে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি তার। কর্তব্যরত চিকিৎসক শিশু আল আমীনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মাঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা। তবে এই ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’