The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতস্পৃষ্টে মো. মাহি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শহরের টি.এ রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাহি শহরের মৌড়াইল এলাকার আবদুল আলিমের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সন্ধ্যায়  কয়েকজন শ্রমিক টি.এ রোডে একটি ভবনের প্রাচীর ভাঙার কাজ করছিলেন। এসময়   বিদ্যুতের একটি তার মাহির শরীরে পড়ে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Exit mobile version