
নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন,বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সাথে সাংবাদিকদেরও সম্পৃক্ততা ছিলো। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করে বলেন আমরা সবাই মিলে জেলার উন্নয়ন কাজ করবো। বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সাংবাদিকরাই পারে সকলকে সঠিক পথে পরিচালনায় সহযোগীতা করতে।
প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংকৃতিক-পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,মো.আরজু,বর্তমান যুগ্ম-সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান,আফম কাউসার এমরান,সাবেক সহসভাপতি পীযুষ কান্তি আচার্য,সদস্য আবদুন নূর ও মো.মনির হোসেন। স্বাগত ভাষণ দেন সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ।।