The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির এর সভাপতিত্বে গত ১৬ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মনির ও আবদুল হাকিমের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিতে মোঃ জিয়া কারদার নিয়নকে সভাপতি, মোঃ তারেকুজ্জামান জুম্মানকে সিনিয়র সহ- সভাপতি, মোঃ রবিউল ইসলাম চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক এবং মোঃ হুমায়ুন কবীরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাকিম, আবদুল কাদির সুমন, সাইদুল মোকাদ্দেস রুবেল, হেলাল উদ্দিন, এহসান দাউদ ডেভিড, মোঃ বশির আহম্মেদ, সমীর আচার্য, গৌরাঙ্গ মজুমদার, মোঃ মোর্শেদ, মোঃ শামীম আরিফকে কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলীতে সম্মানীত করা হয়।

আগামী ২৪ জুন সকালে জেলা শিল্পকলা একাডেমীতে নব নির্বাচিত কার্যকরী কমিটির উদ্যোগে কার্যকরী কমিটির পরিচিতি, সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Exit mobile version