
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আজ বাদ যোহর টেংকের পাড়স্থ জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে অংশগ্রহণ করিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ, জেলা বিএনপির সহ-সভাপতি- মোঃ জিল্লুর রহমান, এডঃ মোঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক- সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক- এ.বি.এম. মোমিনুল হক, মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক- মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুব দলের আহবায়ক- মোঃ মনির হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক- শফিকুল ইসলাম সেন্টু, সদস্য-আরমান উদ্দিন পলাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক- মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক- তানিম সাহেদ রিপন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি- রাশেদ কবির আকন্দসহ মরহুমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য মুসল্লিয়ান। তিনি দীর্ঘদিন যাবত ব্রেইন টিউমার রোগে ভূগিতে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি