The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের নতুন সদস্যদের নামের গেজেট প্রকাশ :: ১৭ই এপ্রিল চট্রগ্রামে শপথ গ্রহন

chittagongডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের নতুন সদস্যদের নামের তালিকার গেজেট প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০১৬ইং এ গেজেট প্রকাশিত হয়।
এদিকে নব নির্বাচিত পৌর পরিষদের শপথ গ্রহণ আগামী ১৭ই এপ্রিল রোজ রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ রুহুল আমিন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক (JS) স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, দীপক চক্রবর্ত্তী ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকম -কে জানান, “আগামী রবিবার অর্থাৎ ১৭ই এপ্রিল সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সোনাগাজী, নাঙ্গলকোট, চকোরিয়া, মহেশখালী পৌরসভার নব নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version