The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার চলমান নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রকৌশল বিভাগের তদারকি আরো বৃদ্ধি করতে হবে –পৌর মেয়র নায়ার কবির

গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌর এলাকায় চলমান নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রকৌশল বিভাগের তদারকি আরো বৃদ্ধির জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ওয়ার্ড কাউন্সিল মোঃ জামাল হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, মাহমুদা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত, মোহাম্মদ ইদ্রিস মিয়া অপু, পবিত্র ভুষন পাল প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর এলাকায় চলমান নির্মাণকাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রকৌশল বিভাগের তদারকি আরো বৃদ্ধি করতে হবে। প্রতিটি কাজে দায়িত্বরত ওয়ার্ক এসিষ্ট্যান্টরা সঠিকভাবে দায়িত্ব পালন অত্যন্ত জরুরী। এতে কারো গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version