
পরিদর্শনকালে তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে খাল পরিস্কার কার্যক্রমটি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি তিনি খালের দু পাশে বসবাসরত নাগরিকদের খালে ময়ল আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত প্রমুখ।