The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত


সরকারী রাজস্ব তহবিল থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দের বেতন -ভাতা, পেনশনসহ সকল রকম সরকারী সুযোগ সুবিধা পাওয়ার দাবীতে পৌরসভার সকল কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘন্টাব্যাপী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রাঙ্গন ও প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার কর আদায়কারী মোঃ ইলিয়াছ মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, নূরুন্নবী জাহাঙ্গীরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্ন্তগত ৫টি পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচী চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান সড়কের সড়কবাতি ১ ঘন্টা বন্ধ রেখে এই কর্মসূচী পালন করেন।

Exit mobile version