
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ্, সভাপতি মারুফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতৃবৃন্দের মধ্যে আরিফুর রহমান, সামসুদ্দিন আহমেদ দুলাল, নাজির আহমেদ, আশরাফুল মিজান খোকন, সিরাজুল ইসলাম, কাজী মনির, আইয়ুব আলী, সাদেকুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ।
মতবিনিময় কালে নায়ার কবীর বলেন, আপনাদের সহযোগিতায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে চাই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই। আপনারা আমাকে সম্মিলিতভাবে সহযোগিতা করুন। মতবিনিময় শেষে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতৃবৃন্দ ফুলের নৌকা দিয়ে মেয়র প্রার্থী নায়ার কবীরকে শুভেচ্ছা জানান।প্রেস রিলিজ