সোমবার বিকাল সাড়ে ৪টায় শহরের পশ্চিম মেড্ডা আরামবাগে পশ্চিমমেড্ডাবাসীর আয়োজনে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট নারীনেত্রী, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় নায়ার কবির বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে প্রগতিশীল সমৃদ্ধ পৌরসভা হিসেবে গড়তে চাই। আমি পৌরবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করতে চাই। আমি আপনাদের কারো সন্তান, কারো বোন, কারো ভাবী। আমাকে আপনারা দোয়া ও সহযোগিতা করবেন। আমি যেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে পারি। আপনারা জানেন বিগম পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমার নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলাম। আমি আশা করি এইবার দল এবং আমার নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ দলের সকল নেতৃবৃন্দ আমার বিষয়টি সুবিবেচনা করবেন।