The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে পৌর মেয়র নায়ার কবিরের পবিত্র রমজানের শুভেচ্ছা


পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতি তিনি বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। ”আসুন সবাই মিলে আমরা মাহে রামাদ্বান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রামাদ্বানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল কদর। তিনি বলেন, রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এই প্রার্থনা করি।
তিনি পবিত্র রমজান উপলক্ষে পৌরবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।

Exit mobile version