The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৬৭ জন শনাক্ত।। মৃত্যু ১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নতুন ৩৩ জনসহ জেলায় নতুন ৬৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৭৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে, জেলার আখাউড়ায় সবশেষ ১ জনসহ জেলায় ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

শুক্রবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২০৮টি রিপোর্টে নতুন আরও ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কসবা উপজেলায় ০৬ জন, সরাইল উপজেলায় ০৩ জন, আখাউড়ার উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ৩৩ জন ও বিজয়নগর উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪০০৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৯৯৮৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৭৩১ জন আক্রান্ত হয়েছে৷

Exit mobile version