The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন জেলা বিএনপি

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন রেল ক্রসিং এর পার্শ্বে জড়ো হতে গেলে কোন প্রকার কারন ছাড়াই অন্যায় ও অযৌক্তিক ভাবে পুলিশ উপস্থিত নেতাকর্মীদের উপর নগ্ন হামলা চালিয়ে পন্ড করে দেয় জেলা বিএনপির উদ্দ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী।

এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ভিপি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এর আহবায়ক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জহিরুল হক খোকন জহির সহ জেলা বিএনপির সহ-সাংগঠিনক সম্পাদক শফিকুর রহমান সেন্টু, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ জালাল উদ্দিন কে। এই ন্যাক্কারজনক হামলা ও গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষনিক শহরের পাওয়ার হাউজ রোডে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিকী প্রতিবাদ সভা করে এবং সেখানেই বীর শহীদদের প্রতি পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের আহবায়ক হাজী মুনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কাউছার কমিশনার, আল আমিন লিটন, হাজী মাহিন, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, নজরুল ইসলাম, মজিবুর রহমান মন্টু, ফারুক কমিশনার, এডঃ ইসমত আরা সুলতানা, খোশপিয়ারা, মাহমুদা মনসুর, মরিয়ম আলমগীর, দেলোয়ার হোসেন দিলীপ, নাসির উদ্দিন, এডঃ আঃ রহিম গোলাপ, শরীফ হোসেন, এডঃ আরিফুল হক মাসুদ, রাশেদুল হক, মোঃ রুমেল, ওসমান খান, মোকাররাম হোসেন আদি প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচীতে পুলিশের পূর্ব পরিকল্পিত এই নগ্ন হামলা এবং কর্মসূচি থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির সহ জেলা বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানান।
অন্য দিকে জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুল রহমান মোল্লা কচি এক বিবৃতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির সহ বিএনপির নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।প্রেস রিলিজ

Exit mobile version