
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন তার বক্তব্যে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ক্ষমতাসীন দলের মিছিলে আগে ও পরে পুলিশি প্রহরা দিয়ে তাদের নির্বিঘেœ সভা সমাবেশ করার সুযোগ করে দেওয়া হয় পক্ষান্তরে বিএনপি’র শান্তিপূর্ণ মিছিলে বিনাকারনে বাধাগ্রস্থ করা হয়, স্বাধীনদেশে দ্বিমুখি আচরন জনগণ বেশি দিন মেনেনিবে না।
তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে ৫ই জানুয়ারি কলঙ্কময় গণন্ত্রত হত্যা দিবস। সকল দলের নিকট গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ব্যবস্থাকে গলা টিপে হত্যা করে ভোটার বিহীন অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিনা ভোটে ১৫৪টি আসনে নির্বাচন বিহীন সংসদ সদস্যনিয়ে এই অবৈধ সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই অবৈধ সরকারে পতন ঘঠিয়ে জনগণে ভোটে নির্বাচিত গনতান্ত্রিক সরকার প্রতিষ্টা করার দৃঢ় অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।
ছাত্রদল নেতা মোস্তাক আহম্মদকে বিনা কারনে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।প্রেস বিজ্ঞপ্তি