The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১৮ তারিখের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবহন সেক্টরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাহিদুল ইসলাম, হাইওয়ে পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীরুল কাইসার, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু ইহতেশাম রাশেদ, চেম্বার সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, আবুল বাশার, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনিছ মিয়া প্রমুখ।

সভায় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের প্রস্তাবিত দাবী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১৮ তারিখের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

Exit mobile version