
বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। এসময় অন্যান্যদের মর্ধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রেজায়ুল কবির, ডি.আই ওয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।