The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদকের দাদির মৃত্যুতে জেলা ছাত্রসেনার ‌শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক বকশির “”দাদি”” গতরাত ১১:৪৫ ঘটিকার সময় তার নিজ বাসস্থান আশুগঞ্জ উপজেলার বায়েক গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২০ বৎসর। পৃথিবী ত্যাগকালে তিনি ০৩ ছেলে/ ০৩ মেয়ে ও নাতি-নাতনি সহ অংসখ্য অগনিত গুনগ্রাহি  রেখেগেছেন।

সাবেক ছাত্রনেতা মাওলানা এমদাদুল হক বকশির দাদির আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ ইকবাল হোসাইন শাহ বাবুল এবং সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জোবায়ের আহমেদ রানা গভীর শোক প্রকাশ করে বলেন সাবেক ছাত্রনেতা মাওলানা এমদাদুল হক বকশির দাদির এ আকস্মিক মৃত্যুতে তার পরিবার আজ হারাল পরিবারে একজন অন্যতম প্রবীন অবিভাবককে যা কোনদিন ও পূর্ণ হবার নয়। কেননা পৃথিবী থেকে যে একবার চলে যায় সে আর কোনদিন ফিরে আসেনি আর আসবে ও না। সেই সাথে তার পরিবারে আজ যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা ও কোনদিন পূরণ হবার নয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্তার মাগফিরাত কামনা করেন ও তার পরকালিন জীবনের মঙ্গল এবং শোকসন্তপ্ত পরিবার যেন অতিদ্রুত সময়ে এ শোক কাটিয়ে পূণরায় তাদের যথারীতি জীবন যাপন শুরু করতে পারেন এই কামনায় দয়াময় আল্লাহ তায়ালার নিকট জেলা নেতৃবৃন্দ প্রার্থনা করে বলেন আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন।

উল্লেখ্য মরহুমার নামাযে জানাজা আজ সকাল ১১ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।প্রেস রিলিজ

Exit mobile version