The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে বিভিন্ন মহলের অভিনন্দন

জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন
সফল সমাজকর্মীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা- ২০১৭ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ একযুক্ত বিবৃতিতে বলেন, অটিজমে আক্রান্ত শিশু, বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিশু এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ছেলে- মেয়েদের শিক্ষা ও পুর্ণবাসন কল্যাণের মাধ্যমে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তা যেন অব্যাহত থাকে এই আমাদের প্রত্যাশা। বিবৃতিতে নেতৃবৃন্দ আল মামুন সরকারের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিনন্দন
সফল সমাজকর্মীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা- ২০১৭ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি এডঃ এনামূল হক কাজল এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ একযুক্ত বিবৃতিতে বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা ও পুর্ণবাসন কল্যাণের মাধ্যমে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তা যেন অব্যাহত থাকে এই আমাদের প্রত্যাশা। বিবৃতিতে নেতৃবৃন্দ আল মামুন সরকারের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version