
উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় নবীনগর থানায় এসে পৌছার পর প্রথমে মহান মুক্তিযোদ্ধে শহীদ ০৬ জন পুলিশ সদস্যদের নাম ফলক উন্মোচন করেন এবং প্রবাসীদের জন্য প্রবাসী সহায়তা ডেস্ক উদ্বোধন করেন। পুলিশ সুপার মহোদয়ের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব ছালেহীন তানভীর গাজী, মেয়র জনাব মাইন উদ্দিন মাঈনু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব বোরহান উদ্দিন নসুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দগন ও সমাজের সর্বস্তরের জনগন।