The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া কারগারের কয়েদির মৃত্যু

টাইমসডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের কয়েদি ওমর আলী (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার  বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ওমর আলী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে।

কারাগর সূত্রে জানা যায়, , গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ।সে একজন মাদকাসক্ত ছিল।পূর্ব   থেকেই সে অসুস্হ ছিল। ওমর আলীর শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Exit mobile version