
সদর মডেল থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে আতশবাজিবাহী পিক্যাপটিসহ দুইজনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। তাতে ৮হাজার ৯শত ৭০টি প্যাকেটে প্রায় ৫০ হাজার পিস আতশবাজি ছিল। যার বাজার মূল্য ১৪ লক্ষ ৯হাজার টাকা। আটককৃতরা হলেন মো.রবিন (১৯) ও ইমরান মিয়া (২০)।
রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তাহন্তর করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটকের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার টিএসআই হামিদুর রহমান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।