The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় প্রধান অতিথি থেকে হাসপাতালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরীদা নাজমীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন মো. শাহ আলম, ফাউন্ডেশনের সাধ্রাণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিন্টু ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কজেল হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ, দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. সাজিদুর রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা নাজমীন। প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে পিপিপির (পাবলিক-প্রাইভেট-পার্টনার শিপ প্রজেক্ট) মাধ্যমে নির্মিত ৫০ শয্যা এই হাসপাতালে ১০টি নির্বির পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) ও ১০টি হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) ও পাঁচটি  (পিসিসিইউ) ইউনিট রয়েছে।

Exit mobile version