The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বিজিবির মাদক বিরোধী অভিযান:: ৫১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

bgb8716ডেস্ক ২৪:: ০৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ১টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া আখাউড়া উপজেলার শিবনগর এলাকায় দুপুর দেড়টায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালাকালে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য দুই লক্ষ ছয় হাজার টাকা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Exit mobile version