
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় দীর্ঘদিন যাবৎ গুরুত্বর অসুস্থ হয়ে দিনাতিপাত করতেছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার্থে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা জেলার প্রতিটি গ্রামে এবং শহরের প্রতি পাড়া মহল্লায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এন্তেজাম ও তাবারক বিতরণ এবং বিভিন্ন উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে যে সেকল মুসুল্লিয়ান এবং বিভিন্ন উপসনালয়ে বিভিন্ন ধর্মের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতবৃন্দ। প্রেস রিলিজ