
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী এবং মেলায় অংশ নেয়া স্টলগুলোকে পুরস্কৃত করা হয়।