
র্যালিটি স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে মানব বন্ধন তৈরী হয়।
মানববন্ধনে বক্তারা গুলশান ট্রাজেডির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা বাংলাদেশকে জঙ্গি এবং অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। এসব জঙ্গিদের দমনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলি প্রমুখ।অ্যাড. লোকমান হোসেন এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।