The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ, শীর্ষ ৪০ ব্যবসায়ীর মধ্যে নিহত ৫(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন জানান, এ জেলায় ৪০ জন শীর্ষ মাদক ব্যাবসায়ীদের তালিকা রয়েছে। এদের মধ্যে ৫জন নিহত হয়েছে। এদের মধ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় ২ জন বাকী ৩ জনের লাশ পুলিশ উদ্ধার করে। তিনি মাদক বিরোধী অভিযানে গনমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এতে কসবা আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, সদর থানাসহ কসবা, আখাউড়া ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version