The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মাই টিভি র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম উমেদা বেগমের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাই টিভি র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম উমেদা বেগমের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুম্মা জেলা সদর হাসপাতাল জামে মসজিদে মাই টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আ.ফ.ম কাউসার এমরানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মঞ্জুরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ মো:আকরাম, প্রেসক্লাব পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহ্জাদা, তথ্য ও সংস্কৃতি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, জেলা ড্রাগ ও ফার্মাসিস্ট এসোশিয়েশন এর সাধারণ সম্পাদক আবু কাউসার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মরহুমার আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা এবং মাই টভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সহ মাই টিভি পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা  করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওঃ আনোয়ার হোসেন। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরন করা হয়।প্রেস রিলিজ

Exit mobile version