
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে দেশের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলায় ভোগান্তি কমবে ব্রাহ্মণবাড়িয়ায় ছাড়াও আশ পাশের জেলাবাসীর।
সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। প্রাথমিক অবস্হায় আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় লোকজন চট্টগ্রাম কিংবা ঢাকায় গিয়ে ভারতীয় ভিসার আবেদন করতো। এতে ছিল সীমাহীন ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা আবেদন কেন্দ্র চালুর মধ্য দিয়ে ভোগান্তি কমবে এ অঞ্চলের ভিসা প্রার্থীদের।