
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গৌর সাহা বিভিন্ন ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। তিনি শ্রী শ্রী রাধামাধব গোবিন্দ মন্দিরের জায়গা দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দেবোত্তর সম্পত্তির ১০০ বিঘা আবাদী জমি নিজ দখলে রেখেছেন। বিভিন্ন উৎস থেকে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করলেও সর্বশেষ বছরে মাত্র ২৭০০ টাকা আয়কর দিয়েছেন। পৌরসভা থেকে ছয়তলা ভবনের অনুমতি নিয়ে তিনি ১০ তলা ভবন নির্মাণ করেছেন।
গৌর চন্দ্র সাহা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দখল নয়, রক্ষা করছি। আর যারা দখলে ব্যর্থ তারা এসব মিথ্যা কথা বলছে। এছাড়া কোনো ক্ষেত্রে যদি আমি কোনো অনিয়ম আমি করে থাকলে প্রশাসন দেখুক।