The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার করিম. কাজী আশরাফুজ্জামান, ইকবাল হোসেন মৃধা, মোঃ শামীম ভূইয়া, মোঃ মাসুম মিয়া, ইকবাল হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুর রহমান মামুন, মহসিন সরকার, সিরাজুল ইসলাম, বিদুভূষণ, আবুল বাশার ভূইয়া, আশরাফুল লতিফ, শারমিন সুলতানা, খন্দকার হাক্কানি প্রমুখ। মানববন্ধনের সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন চৌধুরী।

মানববন্ধন কর্মসূচীকালে বক্তাগণ, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনিতিবিলম্বে জাতীয়করণ করার জন্য সদাসয় সরকারের নিকট জোর দাবী জানান।

Exit mobile version