
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে মোঃ হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রহস্যজনক এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মত শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে ওজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই। পরে অনেক খোঁজাখোঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী সামিনা বেগম ও তার স্বামী মোঃ হাফিজকে সাথে নিতে ওই শিশুকে হত্যা করে ফেলে আসে।