The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে অন্তসত্ত্বা স্ত্রী খুন:ঘাতক স্বামী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে রোজিনা বেগম (২২) নামের অন্তসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘাতক স্বামী সোনালী আহমেদকে আটক করেছে পুলিশ। তিনি জেলার নাসিরগর উপজেলার পূর্বভাগ গ্রামের শহীদ মিয়ার ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে ঘাটুরা এলাকার ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে রোজিনা ও সোনালীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রোজিনাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে সোনালী। রোজিনা ৬ মাসের অন্তসত্ত্বা ছিল বলে পুলিশের কাছে জানানো হয়।

ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগীতায় সোনালীকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

Exit mobile version