The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে ব্যাপক কর্মসূচী

আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি কবি আবদুল মান্নান সরকার,সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু ,সদস্য সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া, আল আমীন ভুইয়া,অপূর্ব দাস প্রমুখ।

সভায় সপ্তাহ ব্যাপীব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী , মানব বন্ধন, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা,দুর্নীতি বিরোধী চলচ্চিত্র প্রদর্শন প্রমুখ।

এছাড়া সভায় আগামী ১০ মার্চ ব্রাহ্মনবাড়িয়ায় দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী সফল করার উপর গুরুত্বারোপ করা হয়।

Exit mobile version