
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার । মেলায় বিভিন্ন বিভাগের ৫২টি স্টল খোলা হয়। তাদের মধ্যে থেকে সেরা স্টল ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসাবে চিহিৃত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিনত হতে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে।