The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। জেলা শহরের পুনিয়াউট রেলক্রসিং কাছে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক দূর্ঘনাটি ঘটে।তবে তাক্ষৎণিক তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ।
রেলওয়ে পুুলিশ ও এলাকাবাসি জানায়, বিকেলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট রেলক্রসিংয়ে অজ্ঞাত ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তাঁর মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এটি আত্নহত্যা নাকি পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েছে সেটি কেউ বলতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Exit mobile version