
লিঙ্কন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি বেসরকারি পরিবহন ‘রয়েল কোচ’ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ নানা অপরাধের অভিযোগে সদর মডেল থানায় ১৭টি মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।