
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আজ ভোররাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ৫টার দিকে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আজ দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যক্তির লাশ কাজীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।